আবার মালদার কালিয়াচক থেকে উদ্ধার চোরাই মোবাইল ফোন। জানা গেছে, সোমবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৮ মাইল এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে একটি মোটরবাইক সহ এক জনকে গ্রেফতার করে। তার তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করে বিভিন্ন নামিদামি কোম্পানির ২০ টি চোরাই মোবাইল ফোন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ফারাক্কা থেকে চোরাই মোবাইল ফোনগুলি নিয়ে মালদার দিকে আসছিল। দ্বিতীয় এক ব্যাক্তির হাতে সেই মোবাইলগুলি তুলে দেওয়ার জন্য। তার আগেই পুলিশ গ্রেফতার করে তাকে। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদাতলে পেশ করা হয়।
মালদা